বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Malay Roychoudhury Quote

ওই সব বইগুলো পড়ে শেষপর্যন্ত কী হয় ? সবই তো ফক্কা । নিজেকে জাহির করার ধান্দা । করোনার লাৎ খেয়ে মায়া, মমতা, স্নেহ, মানবতা সবই তো লোপাট হয়ে গেছে । হাসপাতালে আত্মীয়ের শব পচছে, গতি করার কেউ নেই । কালো প্লা্টিকে ঢুকিয়ে বদগন্ধ রুখে গতি করার জন্য নিয়ে যাচ্ছে পুলিশকর্মী । পুলিশকর্মীরা কিন্তু কেউই ওইসব জ্ঞানগর্ভ বই পড়েনি ।

সোমবার, ৮ জুন, ২০২০

কবিতার স্মরণে পর্ব ২১ | Malay Roy Choudhury | Susmita Bose | Kabita Kutir

প্রেমিকা

প্রেমিকা
উৎসর্গ : রত্নপ্রভা
মাথার দিক থেকে গেলা আরম্ভ করো তুমি
চেবাও না, চেবাবার দাঁত নেই, শুধু একটু-একটু করে
পুরোটা অস্তিত্ব গিলে নাও, জীবন্ত গিলে নিতে থাকো
একেই প্রেম বলে মনে করো তুমি
প্রেমিককে আগাপাশতলা চুবিয়ে জারকরসে
দুটি দাঁতে বিষ জড়ো করো