স্বাধীনতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাধীনতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১১ জুন, ২০১১

ইনটারনেটে স্বাধীনতা

ইনটারনেটে স্বাধীনতার ব্যাপারে এসটোনিয়া ১ম, ভারতবর্ষ ১৪তম, যখন কিনা নাইজেরিয়া ১৩তম। কিউবায় ইনটারনেটে স্বাধীনতা আছে, কিন্তু সার্ভারকে এমন স্লো করে রাখা যে গুগল সার্চ বোতাম টিপলে এক ঘন্টায় খোলে। ব্লগ পোস্ট করতে চাইলে সকালেরটা বিকালে পোস্ট হয়। আরব দেশগুলোয়  অবশ্য কোনও স্বাধীনতা নেই; একেবারেই নেই ইরানে।

বুধবার, ১১ মে, ২০১১

সংবাদপত্রহীন বা মিডিয়াহীন সমাজ

প্রিন্ট ও বৈদ্যুতিন মাধ্যমে এমন অভ্যস্ত হয়ে গেছি যে খবর ছাড়া বেশ অসুবিধা হয় দেখি। সিরিয়া, লিবিয়া, টিউনিসিয়া, মিশর ইত্যাদি দেশগুলোয় খবর ছিল সরকারি নিয়ন্ত্রণে । আমাদের সমাজে সরকারি নিয়ন্ত্রণে মিডিয়া থাকলে শ্বাসরুদ্ধ হয়ে উঠবে সবাই, এমনকি যাঁরা নিরক্ষর তাঁরাও। আরবদেশের জনগণ যে বিরক্ত হয়ে উঠেছেন তার কারণ ওই শ্বাসরুদ্ধকর সমাজব্যবস্হা।