জাপান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাপান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১২ মার্চ, ২০১১

জলের উচ্ছ্বাস

সমুদ্রের ঢেউ কত উঁচু পর্যন্ত উঠে যেতে পারে যে তা অজস্র বাড়িকে তাদের ভিত থেকে উপড়ে ধানখেতের ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায় ? চলন্ত ট্রেনকে যাত্রীসুদ্ধ তুলে নিয়ে গিয়ে খেলনার মতো ছুঁড়ে আছাড় দিতে পারে ? অজস্র মোটরগাড়ি আর প্লেনকে ভাসিয়ে নিয়ে গিয়ে জঞ্জালের মতন জড়ো করতে পারে এক জায়গায় ?
দৃশ্যটা ভাবার চেষ্টা করছি, কিন্তু ঢেউ-এর ওই উঁচু উচ্ছ্বাসকে, সমগ্র ধ্বংসকাণ্ডকে, ভিজুয়ালাইজ করতে পারছি না।
যে-জাপানিরা ওই জলোচ্ছ্বাসের সঙ্গে ভেসে চললেন, তাঁদের মনে কী ঘটছিল তখন ? তা কি বাক্যে প্রকাশ করা সম্ভব ?