হাংরি আন্দোলন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাংরি আন্দোলন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মৌলবাদী ফতোয়া

www.bangla-kobita.com

প্রিয় মলয় রায়চৌধুরী,

বাংলা-কবিতা ওয়েবসাইটে আপনার কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার বিশেষ কারণবশত: ব্যান করা হয়েছে। ব্যানের কারণ নিচে দেয়া হল।

• বাংলা কবিতার আসরের নিয়মাবলীর খ) এর ৪ নং এবং ৫ নং ধারানুযায়ী এই কবিতা এক্ষুনি ব্যানযোগ্য।
সহ মোডারেটর বন্ধুদের বিবেচনা করার অনুরোধ জানালাম।যে যত বড়ই
হোক না কেন নিয়ম সবার জন্যে প্রযোজ্য।
কবি মলয় চৌধুরী এই আসরে লিখছেন বলেই তার লেখায় নিয়মভঙ্গের
অভিযোগ না দেওয়া পরোক্ষে যাদের লেখা একই কারণে(নিয়মভঙ্গ) ব্যান করা হয়েছে তাদের প্রতি অবিচার করার সমান হবে।ধন্যবাদ।

• কবিতা আসরের নিয়মাবলী (খ) ৪ এবং ৫ এর লঙ্ঘন। ব্যান করা হোক।

• দুইজন ছাড়া এখনো কোন মডারেটর এই কবিতার নিয়মভঙ্গের কথা এবং
ব্যান করার কথা বলছেন না।কি আশ্চর্য! নিয়মাবলী কি বদলে গেছে নাকি
কবি মলয় রায়চৌধুরী বশীকরণ করেছেন?
এই কবিতা আগে উল্লেখিত নিয়ম লংঘনের জন্যে ব্যানযোগ্য।

• মানুষ তার নিজের শরীর সম্বন্ধে ওয়াকিবহাল আর সেই কারনেই সুন্দর এবং বহুমূল্য বস্ত্রে আবৃত করে রাখে যাতে মানসিক বিশৃঙ্খলায় সামাজিক দৃশ্য দূষণ না হয়।

কোন বইয়ে, কোন পত্রিকায় কি ছাপা হয় বা হবে তা সেই প্রকাশনীর সম্পাদক বা সম্পাদক মণ্ডলী ভাব্বেন। কেউ যদি নিজেকে খুব শক্তিশালী মনে করে থাকেন তবে তিনি নিজ উদ্যোগে এমন একটা মঞ্চ তৈরি করে আরো প্রিয় শব্দের জয় ধজ্জা উড়িয়ে মহান হতেই পারেন।
এই আসরের নিয়মাবলী অনুযায়ী (খ) এর ৪ এবং ৫ নম্বর ধারা অনুযায়ী অবিলম্বে এই লেখা বাতিল বলে গণ্য করা হোক।

এনিয়ে আত্মপক্ষ সমর্থন করে আপনার কিছু বলার থাকলে ইমেইলে আমাদের জানাবেন। ধন্যবাদ।

বাংলা-কবিতা কর্তৃপক্ষ

bangla-kobita.com <admin@bangla-kobita.com>

Sun, Sep 11, 4:22 PM (18 hours ago)

to me

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

Article on poet Shankha Ghosh's duplicity about Hungry Generation movement.

Malay Roychoudhury

বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮

প্রকাশ কর্মকারের ড্রইং । মলয় রায়চৌধুরীর কবিতা

Daniela Cappello interviewing Malay Roychoudhury in 2015

২০১৫ সালে মলয় রায়চৌধুরীর সাক্ষাৎকার নিচ্ছেন ড্যানিয়েলা ক্যাপেলো

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

ক্লিন্টন বি সিলি রচিত জীবনানন্দ সম্পর্কিত গ্রন্হ 'এ পোয়েট অ্যাপার্ট'

ক্লিন্টন বি সিলি রচিত 'এ পোয়েট অ্যাপার্ট' । এই গ্রন্হে হাংরি আন্দোলনের উপর জীবনানন্দ দাশের প্রভাব আলোচিত হয়েছে । আমার একটি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে বইটিতে ।

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত 'বাইশে শ্রাবণ' ফিল্ম

আমার ফেসবুক পৃষ্ঠায় অনেকে এই ফিল্মটি নিয়ে নানা কটু মন্তব্য করছেন। ফিল্মটিতে নাকি গৌতম ঘোষ একজন হাংরি আন্দোলনের কবির অভিনয় করেছেন যিনি মাতাল ও খিস্তি করে বেড়ান এবং শেষমেশ বইমেলায় আগুন ধরিয়ে দ্যান।

আমার সঙ্গে গৌতম ঘোষের দেখা হয়েছিল, শান্তিনিকেতনে গ্রামীণ উন্নয়ন নিয়ে বক্তৃতা দিতে যাচ্ছিলুম, তা সে বছর বিশেক আগে। উনি আমার বইপত্র চেয়ে পাঠিয়েছিলেন; গল্পলেখক ও প্রকাশক মুর্শিদ এ এম সেগুলো দিয়ে এসেছিলেন তাঁর বাড়িতে।

হাংরি আন্দোলনে বহু কবি ছিলেন। আমার বিরুদ্ধে যখন ব্যাংকশাল কোর্টে মামলা হয়েছিল তখন শৈলেশ্বর ঘোষ, সুভাষ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায় আমার বিরুদ্ধে সাক্ষ্য দেন যে-কারণে আমার এক মাসের কারাদণ্ডের আদেশ হয়েছিল।

গৌতম ঘোষ কোন কবির চরিত্র বেছে নিয়েছেন জানি না। পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় হয়তো অনেক কবির চরিত্র মিশিয়ে একটা চরিত্র গড়েছেন--- হয়তো এই কাল্পনিক চরিত্রটির মাধ্যমে তিনি হাংরি আন্দোলনের সমালোচনা করেছেন। এমনও হতে পারে যে কবিদের সম্পর্কে ফিল্মলাইনের মানুষের ঈর্ষাকে রূপ দেবার জন্য তিনি গৌতম ঘোষের দ্বারা কলকাতা বইমেলায় আগুন ধরিয়েছেন।

কবি-লেখকদের মতনই, ফিল্মকরিয়েদেরও স্বাধীনতা থাকা উচিত। শ্রীজিৎ তা-ই করেছেন।